1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নোমান আলী খানের বক্তব্য / যে কারণে শয়তান বসে থাকে দ্বীনের পথে ‘বার্সেলোনার ফুটবল ভয়ংকর, সত্যিই ভীতিকর’ একীভূত ৫ ব্যাংকের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল পরিচ্ছন্ন দেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: বিভাগীয় কমিশনার ইতিহাসে বিরল, ভারতীয় স্পিনারের হাত ধরে ১২৯ বছর পর ঘটলো এমন ঘটনা ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে ১১ দলের দ্বিতীয় লংমার্চ: ডা. শফিকুর রহমান অনলাইন জুয়ার ঋণের টাকা জোগাতে নিজেকে অপহরণের নাটক সাজান যুবক চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সপ্তাহে এমবাপে-হালান্ড-ইয়ামালদের রেকর্ডসহ যত কীর্তি ‘ওর বয়স তো আমার ক্রিকেট ক্যারিয়ারের সমানও না’ কাকে নিয়ে বললেন শামি? সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু | আন্তর্জাতিক

উ. কোরিয়া ক্রমবর্ধমান প্রত্যক্ষ হুমকি : একমত ট্রাম্প মুন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৯০ Time View

উ.কোরিয়াকে ভয়াবহ ও ক্রমবর্ধমান প্রত্যক্ষ হুমকি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ি-ইন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কেরিয়ার বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের একদিন পর রোববার তারা টেলিফোনে কথা বলার সময় এ ব্যাপারে একমত হন। খবর এএফপি’র।
হোয়াইট হাউজ জানায়, এ দুই নেতা টেলিফোনে আলাপকালে উত্তর কোরিয়ার কর্মকান্ড যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি প্রায় সারা বিশ্বের অধিকাংশ দেশের জন্য সরাসরি হুমকি বলে মন্তব্য করেন। তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর অবরোধ আরোপকে স্বাগত জানান।
এ দুই নেতা সংশ্লিষ্ট সকল প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন এবং আন্তর্জাতিক গোষ্ঠীকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ ধরনের আরো কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।
পারমানবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগে উত্তর কোরিয়াকে চাপের মুখে রাখাতে পিয়ংইয়ংয়ের বৈদেশিক আয় এক-তৃতীয়াং কমানোর লক্ষ্যে রূপ্তানী যোগ্য পণ্যে আংশিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। এতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ১৫ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি।
ট্রাম্প নিরাপত্তা পরিষদের এ ভোটাভুটিকে অভিনন্দন জানিয়ে তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সমর্থন দেয়ায় রাশিয়া ও চীনকে ধন্যবাদ জানান। কেননা, এর আগে দেখা গেছে এ ইস্যুতে তারা ভোটদানে বিরত থেকেছে।
গত ৪ জুলাই উত্তর কোরিয়া তাদের প্রথম আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উক্ষেপণের পর যুক্তরাষ্ট্র এক মাস আগে এ সংক্রান্ত একটি প্রস্তাব নিয়ে চীনের সাথে আলোচনা শুরু করে। উল্লেখ্য, চীনের ৯০ শতাংশ বাণিজ্য উত্তর কোরিয়ার সাথে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ