1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

লিভারপুলকে হারিয়ে শিরোপা জিতলো অ্যাথলেটিকো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৫৫ Time View

আগের ম্যাচেই বায়ার্ন মিউনিককে উড়িয়ে দিয়ে অডি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল লিভারপুল। তবে ফাইনালে স্প্যানিশ দলটির সঙ্গে আর পেরে উঠলো না ক্লপের শিষ্যরা। নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকার পর ট্রাইবেকারে ৫-৪ গোলের জয় দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নেওয়ার ম্যাচে শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করে খেলতে থাকে অ্যাথলেটিকো। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৩ মিনিটে ব্যারির গোলে লিড পায় অ্যাথলেটিকো। তবে ম্যাচের শেষ সময়ে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান তারকা রবার্ত ফিরমিনো গোল করে লিভারপুলকে সমতায় ফেরায়।

নির্ধারিত সময়ে আর গোল না হলে খেলা গড়ায় ট্রাইবেকারে। আর সেখানে হেন্ডারসন গোল করতে ব্যর্থ হলে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ