1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিয়ে করেও শাস্তি এড়াতে পারবে না ধর্ষক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৮৭ Time View

ধর্ষণের শিকার নারীকে বিয়ে করলেই মামলা তুলে নেয়ার বিধান ছিল জর্দানে। তিন বছরের মধ্যে বিবাহ বিচ্ছেদ না ঘটানোরও আইন ছিল। তবে ধর্ষণের শিকার নারীকে বিয়ে করে আর শাস্তি এড়াতে পারবে না ধর্ষক। এমন একটি আইন বাতিলের পক্ষে ভোট দিয়েছেন সেদেশের সাংসদরা। খবর দ্য গার্ডিয়ানের।

মঙ্গলবার জর্ডানের পার্লামেন্টের নিম্নকক্ষ ৩০৮ ধারা নামের ওই বিতর্কিত আইনটি বাতিলের পক্ষে ভোট দেয়। তবে ওই আইন কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং বাদশার অনুমোদন লাগবে।

দীর্ঘদিন ধরেই আইনটি বাতিলের জন্য আন্দোলন করে আসছিলেন মানবাধিকার ও নারী অধিকারকর্মীরা। তবে ওই আইনের ফলে ধর্ষণের শিকার নারীদের সামাজিক দুর্নামের হাত থেকে রক্ষা করা সম্ভব হতো বলে দাবি করেছেন অনেকেই।

আইনটি বাতিল হওয়ার প্রস্তাব পার্লামেন্টে পাস হওয়ায় নারী অধিকারকর্মীরা আনন্দ প্রকাশ করেছেন। তারা এই পদক্ষেপকে নারী আন্দোলনের বিজয় বলে আখ্যায়িত করেন।

অল্প কয়েকটি দেশের মতো জর্দানেও এ ধরণের আইন রয়ে গিয়েছিল। কিছুদিন আগে তিউনিসিয়া ধর্ষণ সংক্রান্ত এ ধরনের আইন বাতিল করেছে। লেবাননেও এ রকম একটি আইন সংস্কারের প্রক্রিয়া চলছে।

তবে আলজেরিয়া, ইরাক, কুয়েত, লিবিয়া, সিরিয়া, এবং ফিলিস্তিনে এখনো এ ধরনের আইন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ