1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

সৌদি পৌঁছেছেন ২১ হাজার ১১০ হজযাত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৭৫ Time View

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ২১ হাজার ১১০ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন দুই হাজার ৮৭৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৮ হাজার ২৩৪ জন।

এদিকে, এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে ৬০টি হজ ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৮টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩২টি।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি এবং বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া দ্বিতীয় ফ্লাইটের সব হজযাত্রীরা মদিনায় অবস্থান করছেন। তারা সেখানে আট দিন অবস্থান করবেন এবং মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ আদায় শেষে আবার মক্কায় ফিরে আসবেন।

জানা গেছে, সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এ পর্যন্ত ৮৯১ জন হজযাত্রীকে সহযোগিতা দেওয়া হয়েছে। আর সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র সেবা পেয়েছেন ৩৩৫ জন বাংলাদেশি হজযাত্রী।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট। ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ