1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মধুখালীতে মৃত্যুর মিছিলে আরও এক প্রাণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ জুলাই, ২০১৭
  • ১১৭ Time View

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তা নামক স্থানে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে।

নিহতারা হলেন, নামজুল হোসেন (২০), আ. করিম (৫৫), আসিফা রহমান(১৮), খায়রুন নেসা বেগম (৩৮), মাইক্রোবাস চালক আনিসুর রহমান (২২) ও মাইক্রোবাস চালকের সহকারী জাহিদ হাসান (১৯)। নিহতরা সকলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এই দুঘর্টনায় আবুল খায়ের ও সাইফুদ্দিন আরো দুজন আহত রয়েছেন।

আহত আবুল খায়ের বলেন, খায়রুন নেসা দীর্ঘদিন ওমানে ছিলেন। তাকে আনতে আমরা সবাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেম। শুক্রবার ঢাকা থেকে সাতক্ষীরায় ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার কাজিররাস্তা নামক স্থানে বেনাপোল থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২১০২) সঙ্গে অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ ১১-২৩৬৮) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক অাবুল কালাম অাজাদ জানান, শুক্রবার মধুখালীর সড়ক দুর্ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ