1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সংকট নিরসনে আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭
  • ৮৫ Time View

দফায় দফায় আলোচনা। কাজে আসছে না। দুই পক্ষের দুই ধরনের মত। যে কারণে সংকটে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। সামনের সফরগুলো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। আগামী সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে সংকট নিরসনে আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।

আগামী মাসে তথা আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। এরপর ভারত সফর রয়েছেন অসিদের। সামনে রয়েছে অ্যাশেজও। ক্রিকেটারদের বেতন নিয়ে বনিবনা না হলে সফরগুলো অনিশ্চয়তায় পড়ে যাবে। এমন পরিস্থিতি সামাল দিতেই সালিস আদালতে যেতে চাইছে সিএ।

australia2

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেন, ‘আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা ভালো নয়। ক্রিকেটারদের সঙ্গে সমঝোতার আসার চেষ্টা করছি। আগামী কয়েকদিন তাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি, একটা সিদ্ধান্তে আসতে পারব। যদি সমাধানে আসতে না পারি, তাহলে আদালতের শরণাপন্ন হওয়াই হবে সবচেয়ে ভালো পন্থা।’

‘এমন পরিস্থিতি আমরা চাই না। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সন্নিকটে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সফর। বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই ট্যুর নিয়ে এগিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের গ্রীষ্মের ক্রিকেট সূচির দিকে নজর দিতে হবে। প্রস্তুত করতে হবে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা ক্রিকেটারদের।’-যোগ করেন জেমস সাদারল্যান্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ