1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

সাকিবের সঙ্গে সেলফিতে হুয়াওয়ের নতুন স্মার্টফোন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুলাই, ২০১৭
  • ১৮০ Time View

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুললেন হুয়াওয়ের সেলফি কনটেস্টের বিজয়ীরা। একই সঙ্গে ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াইসিক্স টু প্রাইম উন্মোচন করেছে হুয়াওয়ে। এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফোরজি নেটওয়ার্ক ব্যবহার উপযোগী এই স্মার্টফোনে রয়েছে তিন জিবি র্যাম ও ৩২ জিবি রম। এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেম, ৬৪ বিটের হুয়াওয়ে কিরিন ৬২০ চিপসেট এবং ১.২ গিগাহার্টজ এ৫৩ অক্টাকোর প্রসেসর।

এছাড়া ৫.৫ ইঞ্চির বিশাল ডিসপ্লেতে পাওয়া যাবে ১২৮০ঢ৭২০ পিক্সেল রেজ্যুলেশন। ছবি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ও আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্মার্টফোনের মেমোরি বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ারের উন্নত ও নিরাপদ ব্যাটারি ব্যবহার করা হয়েছে ওয়াইসিক্স টু প্রাইমে।

এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি.-এর ডিভাইস পরিচালক (বিক্রয়) জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “গ্রাহকরাই আমাদের এগিয়ে চলার মূল চাবিকাঠি। আর আমরা বিশ্বাস করি উক্ত অফার গ্রাহকদের সঙ্গে আমাদের সংযুক্ততাকে আরো মজবুত করবে। এছাড়া দেশের বাজারে নতুন স্মার্টফোন ওয়াইসিক্স টু প্রাইম উন্মাচনের মাধ্যমে আমরা মানসম্মত এবং অত্যাধুনিক ফোরজি নেটওয়ার্ক প্রযুক্তির ফিচারসম্বলিত স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা পূরণের চেষ্টা করেছি।”

আগামী ২৬ জুলাই থেকে রিটেইল আউটলেট ও ব্র্যান্ড শপগুলোতে নতুন এই হ্যান্ডসেটটি ১৬ হাজার ৯শ টাকায় পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ