1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশ ক্রিকেট দলের সফর বাতিল হওয়ায় হতাশ হোয়াটমোর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ এপ্রিল, ২০১২
  • ১৩৯ Time View

খুব অল্প দিনেই পাকিস্তানের ওপর বেশ মায়া পড়ে গেছে ডেভ হোয়াটমোরের। তিনি এখন পাকিস্তান ছাড়া কিছুই বোঝেন না। বাংলাদেশ দলের সফর বাতিল হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মতো তিনিও কথা বলতে শুরু করেছেন।

ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধান কোচ হোয়াটমোর বলেছেন,‘সফর বাতিল হওয়া হতাশাজনক।’ তিনি এও বলেন, দুই মাস পাকিস্তানে থেকে এখনপর্যন্ত নিরাপত্তা নিয়ে কোন সমস্যায় পড়েন নি।

বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে ২৯ এপ্রিল লাহোরে একটি ওয়ানডে এবং পরের দিন একটি টি-টোয়েন্টি ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়েছিলো। কিন্তু ১৯ এপ্রিল হাইকোর্ট চার সপ্তাহের জন্য সফরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এখনো আদালতের রায়ের কপি পর্যন্ত সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। খবরটা শোনার পর সবাই হতাশ হয়ে পড়ে বলে ক্রিকইনফোকে জানান হোয়াটমোর,‘দ্রুত অনুশীলনের ব্যবস্থা হচ্ছিলো। কিন্তু খবরটা পাওয়ার পর আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে বাংলাদেশ আসছে না।’

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া এই কোচ খেলেছেন অস্ট্রেলিয়ায়। আবার তার কোচিংয়েই ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতে লঙ্কানরা। বলছিলেন,‘আমি শ্রীলঙ্কায় জন্মেছি। গৃহযুদ্ধের সময় সেখানেই ছিলাম। এখন সে সমস্যা মিটে গেছে। আমি দুই মাস ধরে লাহোরে আছি। স্বাধীন ভাবে চলছি। সত্যিই নিরাপত্তা নিয়ে কোন সমস্যা চোখে পড়েনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ