1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ বিদেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ১৪ মাস পর রিজার্ভ থেকে ডলার বিক্রি কেন্দ্রীয় ব্যাংকের আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, ওয়ারী বিভাগে ৫০ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১২৭ জন, গুলশান বিভাগে ৩১ জন, উত্তরা বিভাগে ৫০ জন ও গোয়েন্দা বিভাগে ৫ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১টি তলোয়ার, ১টি ছোরা, ১টি গ্রেনেড, ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৯১২৭ পিস ইয়াবা, ৩.২ গ্রাম গুঁড়া ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ৩ হাজার টাকা এবং দুইজন ভিকটিম উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ