1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

বিদেশী কুটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করলেন সুইডিস রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুলাই, ২০১৭
  • ৭০ Time View

গত বছর গুলশানে ক্যাফে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রচেষ্টা এবং কূটনীতিক ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশের প্রশংসা করেছেন সুইডিশ রাষ্ট্রদূত জন ফ্রিসেল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সুইডিস রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাতের সময় তিনি এ প্রশংসা করেন।
বৈঠকে, উভয়ে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং মাহমুদ আলী, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে সক্রিয় ও গতিশীল সম্পর্ক তৈরি করার জন্য রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বছরের জুনে সুইডেন সফরের কথা উল্লেখ করে ফ্রিসেল বলেন, তাঁর সফর শেষে দুই দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আলী বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রীর সবসময়ই সুইডেন ও অন্যান্য নর্ডিক দেশগুলির সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেন এবং তিনি এ সম্পর্ককে আরও জোরদার করার জন্য আগ্রহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ