1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার ‘সন্ত্রাসী’ ডালিম দুই সহযোগীসহ গ্রেফতার, পিস্তল-গুলি উদ্ধার ৩১ জানুয়ারির মধ্যে জেলা পরিষদের ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি, পেলেন স্থায়ী ঠিকানা ৩৩ ছবির লড়াই, ভারত থেকে অস্কারে যাচ্ছে এই সিনেমা রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের জ্বালানি সংকটে পাকিস্তান: বিদেশ ভ্রমণ ও সরকারি ভোজ নিষিদ্ধ, বিয়ের দাওয়াতে এক পদ ‘ভুল তথ্য’ দেওয়ায় বিএনপি নেতাকে শাসালেন এমপি এনামুল হক আবারও সন্তান দত্তক নিলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা মিলি ববি ব্রাউন হত্যা মামলায় ‘শিকারী’ সিনেমার নায়ক গ্রেপ্তার উপনির্বাচনে ‘ফুটবল খেলোয়াড়’ নিয়ে নামবেন মমতা, বিদ্রোহীদের ‘খাম’

মায়াবতী সরকারকে হাতি বললেন রাহুল?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১১
  • ২৯৪ Time View

কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতীর দ্বন্দ্ব এখন প্রকাশ্য রূপ ধারণ করেছে। সেই দ্বন্দ্বে আবারও মাত্রা যোগ করলেন স্বয়ং রাহুল।

গত শুক্রবার রাহুল বলেছেন, ‘দারিদ্র পীড়িত উত্তরপ্রদেশের উন্নয়নের জন্য কেন্দ্র থেকে যে অর্থ দেওয়া তার সব খেয়ে ফেলছে লক্ষ্ণৌয়ের এক হাতি।’

উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতীক হাতি। সুতরাং তীর যে মায়াবতীর সরকারের দিকেই রাহুল ছুড়েছেন তাতে সন্দেহ নেই।

সেই সঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, আগামী নির্বাচনে উত্তরপ্রদেশ এই হাতিকে প্রত্যাখ্যান করবে।

মায়াবতীর সমালোচনায় তিনি বলেন, দেশে তহবিলের কোনও ঘাটতি নেই আর উত্তর প্রদেশ তার প্রয়োজনীয় অর্থ সহায়তা চাইলেই পেতে পারে।

তিনি বলেন, ‘এখানে সমস্যাটা হলো আপনাদের পর্যন্ত অর্থ এসে পৌঁছে না। লক্ষ্ণৌতে একটি হাতি বসে আছে। এই হাতিই সব টাকা খেয়ে ফেলছে।’

এর আগে উত্তর প্রদেশ সরকারের সমালোচনা করার কারণে মায়াবতী রাহুলের উদ্দেশে বলেছিলেন, ‘কংগ্রেস রাজপুত্র দিল্লির দিকে মনোযোগী হলে ভাল হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ