1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘নারী কাউন্সিলরদের সমান সুযোগ দেয়ার আহ্বান’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭
  • ৫৯ Time View

সিটি কর্পোরেশনের সকল কাজে পুরুষ কাউন্সিলরদের পাশাপাশি নারীদের সমান সুযোগ দিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বৃহস্পতিবার সিরডাপ মিলানায়তনে নিরাপদ ও নারী বান্ধব ঢাকা মহানগর বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ মহিলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।

এ সময় পরিষদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, কর্মজীবী, শ্রমজীবী নারীদের যাতায়াতের জন্য মহিলা বাসের সংখ্যা বৃদ্ধি এবং বিআরটিসিসহ অন্যান্য সকল গণপরিবহনে মহিলা আসন সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা করা। বাজারগুলো নারী বান্ধব করতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং নারী উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে।

সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, উন্নয়ন ও অর্থনীতিতে নারীদের অবদান রয়েছে। তাদের অবদান স্বীকার করে মূল্যায়ন করতে হবে সবাইকে।

তিনি আরও বলেন, নারী বান্ধব শহর গড়া কঠিন তবে সকলে মিলে কাজ করলে তা সহজ হবে। অধিকার আদায়ে নারী কাউন্সিলরদের আরও সোচ্চার হতে হবে।

মহিলা পরিষদের সভাপাতি আশয়া খানম বলেন, নারী বান্ধব মহানগর করতে হলে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য সিটি কর্পোরেশনকে কাজ করতে হবে। নারী উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করতে হবে।

বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নারী কাউন্সিলরা তাদের বক্তব্যে বলেন, কাজ করতে গেলে আপনি তো ‘সংরক্ষিত’ ওয়ার্ড কাউন্সিলর বলে সম্বধোন করে বলা হয় তার আবার কাজ কি। আমরা এ সংরক্ষিত শব্দটি উঠিয়ে ফেলতে চাই। সংরক্ষিত শব্দ দিয়ে কোনঠাসা করে রাখা হয়।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, মহিলা পরিষদের প্রকল্প সম্বনয়কারী খাদেজা আক্তার, সাধারণ সম্পাদক মালেকা বানু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ২৭, ২৮, ৩০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর সামসুন নাহার ভূইয়া, ২৪,২৫, ২৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আলেয়া পরভিন রনজু, ৩১,৩২,৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাসরিন রশিদ পুতুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ