1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিশ্বের নিরাপদতম মুদ্রা ইয়েন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৯৮ Time View

‘সেফ হ্যাভেন’ নামে পরিচিত মুদ্রাগুলোর মধ্যে জাপানি ইয়েনই এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা।

গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের বিশ্লেষণের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, নিরাপদ মুদ্রা হিসেবে জাপানি ইয়েনের পরের স্থানে যৌথভাবে রয়েছে সুইস ফ্রাঁ ও মার্কিন ডলার।

অন্যদিকে, কয়েকটি উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ (রিস্ক-অন) মুদ্রার তালিকায় আছে মেক্সিকোর পেসো, দক্ষিণ আফ্রিকার র্যা ন্ড ও অস্ট্রেলিয় ডলার।

কেভিন ডেলির নেতৃত্বে গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের ওই বিশ্লেষণে দেখা গেছে, গত দশকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ সম্পদের উত্থান-পতনের সঙ্গে সঙ্গতি রেখে দারুণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে জাপানি ইয়েন।

২০০৭ থেকে ২০১১ এবং ২০১২ থেকে ২০১৬ এ সময়ের মধ্যে বিশ্বের ২৮টি উন্নত ও উন্নয়নশীল দেশের মুদ্রার মানের দৈনিক ও মাসিক ওঠানামা তুলনা করে এ সিদ্ধান্তে পৌঁছান তারা।

অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে দেখেছেন, বৈশ্বিক শেয়ার, যুক্তরাষ্ট্রে তেলের দাম ও ১০ বছর মেয়াদে মার্কিন ট্রেজারি ইল্ডের সঙ্গে জাপানি ইয়েন সবচেয়ে সামঞ্জস্যপূর্ণভাবে নিজ অবস্থান বজায় রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ