1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

মাগুরায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৮৯ Time View

মাগুরায় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাঘোষা গ্রামের শরিফুল মুন্সির ছেলে আতিক মুন্সি ও সাথী (২৫) নামে এক নারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর থেকে মাগুরামুখি একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ঘটনা স্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) কনক কান্তি দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাস ও মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। এছাড়া মরদেহের ময়নাতদন্ত শেষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ