1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশজুড়ে জুলাই বিপ্লব ও শহীদ হাদির বৈপ্লবিক আহ্বান ছড়িয়ে পড়েছে: সাদিক কায়েম এবার ঘরোয়া ক্রিকেটে খেলার যোগ্যতাও হারালেন রিজওয়ান-ইমাম সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির শাহজালালে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার, রিমান্ড শেষে কারাগারে সজীব প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ পদ্মা ব্যারেজে ২৪ জেলার মানুষ উপকৃত ও দেশের অর্থনীতি চাঙ্গা হবে : পানি সম্পদমন্ত্রী হতে পারতেন ‘আরেক শচিন’, কুয়াশার রাতের এক দুর্ঘটনায় সব শেষ ‘স্বৈরশাসক’ ডাকনাম নিয়ে মুখ খুললেন এমবাপে যাত্রাবাড়ীতে মোবাইল নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ | শিরোনাম

বাস্তব জীবনে একেবারেই ভিন্ন ট্রাম্প : পুতিন

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৯৫ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তব জীবনে একেবারেই ভিন্ন। ট্রাম্প সম্পর্কে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার এক বক্তব্যে পুতিন বলেন, তিনি আশা প্রকাশ করেন যে ডোনাল্ড ট্রাম্পের অধীনে রাশিয়া এবং মার্কিন পারস্পরিক সহযোগিতা উন্নত হবে। কিন্তু এই আমেরিকান (ট্রাম্প) বাস্তব জীবনে একেবারেই ভিন্ন।

হামবুর্গে প্রথমবারের মত সরাসরি সাক্ষাতের একদিন পরেই ট্রাম্প সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন পুতিন। জি-২০ সম্মেলনে ট্রাম্প, পুতিন ছাড়াও বিশ্বের আরো শীর্ষ নেতারা একত্র হয়েছিলেন। সেখানে ট্রাম্প এবং পুতিনের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে।

জার্মানিতে জি-২০ সম্মেলনে পুতিন বলেন, টেলিভিশনে আপনারা যে ট্রাম্পকে দেখেন বাস্তবের ট্রাম্প তার চেয়ে অনেক আলাদা।

পুতিন বলেন, ট্রাম্প খুব ভালোভাবেই জানেন যে তিনি কার সঙ্গে কথা বলছেন এবং তিনি খুব দ্রুত প্রশ্নের উত্তর দেন। আমি মনে করি আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছে।

পুতিন আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ঝালাইয়ের বিষয়ে ইতিবাচক চিন্তা রয়েছে তার। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ