1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

এসেক্সের হয়ে তামিমের ম্যাচের সময়সূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০১৭
  • ১০৯ Time View

দ্বিতীয়বারের মত ইংলিশ কাউন্টি খেলতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। কাউন্টি ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে এসেক্স ঈগলসের হয়ে খেলবেন তামিম। ৬ বছর আগে তিনি নটিংহ্যামশায়ারের হয়ে প্রথমবারের মত ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন।

এদিকে তামিমের এই লিগটি পুরো খেলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কেননা আগামী মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সিরিজ। এরপরেই বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। ওখান থেকে ফিরে এক সপ্তাহও বিশ্রাম পাবেন না টাইগাররা, খেলতে হবে বিপিএল। তাই সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারবেন তামিম।

এক নজরে তামিমের ম্যাচের সময়সূচি

জুলাই ৯- কেন্ট বনাম এসেক্স, ব্যাকেনহাম।
জুলাই ১৩- এসেক্স বনাম সমারসেট, চেমসফোর্ড।
জুলাই ১৬- এসেক্স বনাম গ্ল্যামর্গান, চেমসফোর্ড।
জুলাই ১৯- সারে বনাম এসেক্স, দ্য ওভাল।
জুলাই ২১- এসেক্স বনাম হ্যাম্পশায়ার, চেমসফোর্ড।
জুলাই ২৩- গ্ল্যামর্গান বনাম এসেক্স, কার্ডিফ।
জুলাই ২৭- মিডলসেক্স বনাম এসেক্স, লর্ডস ।
জুলাই ২৯- এসেক্স বনাম গ্লৌচেস্টারশায়ার, চেমসফোর্ড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ