1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

আরও ২ সপ্তাহ ভ্রাম্যমাণ আদালত চলবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৮৯ Time View

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত আরও ২ সপ্তাহ চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার এই সময় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার এম এস হাসান আজিম আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ মে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নিয়ে হাইকোর্টের আদেশ ২ সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। এস কে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকরা যাবে না বলে আদেশ দেন হাইকোর্টে। বিচারপতি আশিসরঞ্জন ও বিচারপতি মইনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এআদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত আইনের ৫ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরমাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া আছে। আইনের ৬(১), ৬(২), ৬(৪), ৭, ৮(১), ৯ ও ১০, ১১, ১২ ও ১৩ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পদ্ধতি থেকে শুরু করে আদালত পরিচালনার ক্ষমতা আপিল সংক্রান্ত বিধান বিষয়ে উল্লেখ আছে।

রায়ে হাইকোর্ট বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত আইনের এসব ধারা মাসদার হোসেন মামলার সঙ্গে সাংঘর্ষিক তাই এ ধারাগুলোকে অসাংবিধানিক ঘোষণা করা হলো।’

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত পৃথক ৩ ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত ৩টি রুলের চূড়ান্ত শুনানি শেষে তা যথাযথ ঘোষণা করে রায় দেয়া হয়। রিটকারী ৩ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের দেয়া সাজা বাতিল করা হয়েছে। এ ছাড়া তাদের একজনের কাছ থেকে জরিমানা হিসেবে নেয়া ১০ লাখ টাকা রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ফেরত দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ