1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

নারী ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে বড় জয় অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ১৬৬ Time View

সর্বশেষ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সোমবার সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই এবারের আসর শুরু করলো চার বারের চ্যাম্পিয়নরা। টাউনটন কাউন্ট্রি গ্রাউন্ডে অজি মেয়েদের জয়টা ৮ উইকেটের। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়াকে ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবিয়ান নারী দল। সেই লক্ষ্যে খেলতে নেমে ১১.৫ ওভার বাকী থাকতেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াকে সহজ জয় এনে দিয়েছেন ওপেনার নিকোল বলটন। ১০৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। ওপেনিংয়ে তাকে যোগ্য সমর্থন দিয়ে গেছেন বেথ মোনি। ৭০ রান করেন এই ওপেনার। ২০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৭১ রান করেন বলটন ও মোনি জুটি। নিকোল বলটন অপরাজিত ১০৭ রান করেছেন ১১৬ বলে। ১৪টি চার ছিল তার ইনিংসে।

এরআগে হেইলি ম্যাথিউজের ৪৬ ও স্টেফানি টেলরের ৪৫ রানে ভর করে ২০৪ রান সংগ্রহ করে ক্যারিবীয় নারীরা। ৩৭ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান তুলতে পারলেও ব্যর্থ ছিল ক্যারিবীয়দের মিডিল ও লোয়ার অর্ডার। ফলে ২০৪ রানেরই গুটিয়ে যায় তারা। অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন এলিসি পেরি।
অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন অজি ওপেনার নিকোল বলটন। মঙ্গলবার লেস্টারে দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান নারী ক্রিকেট দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ