1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার জেলা প্রশাসনের সম্মতি না মেলায় বৃহস্পতিবারও সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ নবজাতকের মৃত্যু: সিলেটে মাউন্ট এডোরার ‘মেন্টারনিটি কেয়ার ইউনিট’ বন্ধের নির্দেশ মেয়েদের বিশ্বকাপ দেখার রেকর্ড, প্রায় ১০ কোটি ডলারের অর্থনৈতিক প্রভাব ঢাকা দক্ষিণ সিটির ৫৭ ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি, অধিক ঝুঁকিপূর্ণ ২৯ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা আরও গভীর করতে চীনের অঙ্গীকার: চীনা মন্ত্রী রিজার্ভ থেকে ১২০ মিলিয়ন ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বিএনপি: রিজভী আদনানের প্রথম সিনেমার নায়িকা মেহজাবীন, নায়ক নিশো ভারতের বিপক্ষে ‘স্পেশাল ম‍্যাচ’ রাঙিয়ে রাখতে উন্মুখ পাকিস্তান

অভিযানের তৃতীয় দিনে আরও এক মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ১২৬ Time View

রাঙামাটির সার্কিট হাউসের পাশে ধসে পড়া পাহাড়ের মাটির নিচ থেকে উদ্ধার অভিযানের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ জেলায় পাহাড়ধসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৮ জন। স্থানীয় লোকজনের দাবি এখনো পাঁচ-ছয়জন নিখোঁজ রয়েছে।

পাহাড় ধসের ঘটনায় গত তিনদিনে চট্টগ্রাম বিভাগে মোট ১৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রাঙামাটিতেই ১০৮, বান্দরবানে ছয়, কক্সবাজারে দুইজন, খাগড়াছড়িতে দুইজন এবং চট্টগ্রামে ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে পাহাড়ধসে রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ দুদিন ধরে বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে রাঙামাটি আসার জন্য মূল সড়কের বাইরেও দুটি বিকল্প সড়ক রয়েছে। কিন্তু তিনটি সড়কই পাহাড়ধসের কারণে বন্ধ। গত মঙ্গলবার ভোর থেকে গতকাল বুধবার বেলা ১১টা পর্যন্ত জেলার অন্তত ৩০টি স্থানে পাহাড়ধসের খবর পাওয়া গেছে।

এই ৩০টি স্থানের বাইরে আরও জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য পাহাড়ধসের ঘটনার খবর পাওয়া গেছে। দুর্গম যোগাযোগব্যবস্থা ও বিরূপ আবহাওয়ার কারণে ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো পাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, এখনো পাঁচ-ছয়জন নিখোঁজ আছেন বলে স্থানীয় লোকজন দাবি করেছে। সেই অনুযায়ী উদ্ধার কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ