1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

টস জিতে বোলিংয়ে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ১৬৭ Time View

হারলেই বাদ, আর জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে সেমিফাইনালে। এমন সমীকরণের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১।

আসরের শুরুতে গ্রুপ `বি` থেকে ভারত আর দক্ষিণ আফ্রিকাকেই সেমিফাইনালে দেখেছিলেন বেশির ভাগ ক্রিকেটবোদ্ধা। তবে প্রত্যাশিত জয়ে আসর শুরু করা ভারত আর দক্ষিণ আফ্রিকা নিজেদের দ্বিতীয় ম্যাচে আটকে গেছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছেই। র্যাং কিংয়ের তলানির দুই দলের কাছে রীতিমতো নাকানি-চুবানি খেতে হয় তাদের। আর দুই দলের এই হারে এখন আসর থেকে একটি দলকে বিদায় নিতে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা শুধু ব্যাটিং নির্ভর দলই নয়, তাদের বোলিংও বিশ্বসেরা। কাগিসো রাবাদা, মরনে মরকেল, ওয়েইন পার্নেল, ক্রিস মরিসের সঙ্গে স্পিনার ইমরান তাহির। তবে আগের দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেনি ডি ভিলিয়ার্স। আর ভারতকে হারিয়ে সেমিতে উঠতে আজ জ্বলে উঠতে হবে তাকে।
এদিকে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি, শেখর ধাওয়ান, রোহিত শর্মারা। তবে বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ হলেও তাদেরকে চ্যালেঞ্জ জানানোর শক্তি রাখে প্রোটিয়া বোলাররা। আর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় বোলারদের পারফরমেন্স দেখে কিছুটা চিন্তা ভারতীয় শিবিরে। তবে তাদের জন্য স্বস্তি হল আইসিসি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১২ বারের দেখায় ৮ বারই জয় পেয়েছে তারা।

ভারত একাদশ
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, জাস্প্রিত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), ফ্যাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), ডেভিড মিলার, জেপি ডুমিনি, ক্রিস মরিস, অ্যান্ডিল ফেহলুকাওয়া, কাগিসো রাবাদা, মরনে মরকেল, ইমরান তাহির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ