1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

লিবীয় উপকূলে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১০০

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০১৭
  • ৯০ Time View

লিবীয় উপকূলে নৌকাডুবিতে অন্তত ১০ অভিবাসীর মৃত্যু ও আরো প্রায় ১শ’ লোক নিখোঁজ হয়েছে। নৌকায় করে এসব অভিবাসী ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল। শনিবার কোস্টগার্ড কর্মকর্তা ও সাহায্যকারী সংস্থাগুলো একথা জানিয়েছে।
গারাবুলি কোস্টগার্ডের প্রধান কর্ণেল ফাতি আল-রায়ানি বলেন, নৌকায় আটটি লাশ পাওয়া গেছে। এটা ১২০ যাত্রী বহন করতে পারে।
ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুলি অবস্থিত।
এই ঘটনায় অন্তত ১শ’ অভিবাসী নিখোঁজ হয়েছে বলে তার ধারণা।
খবর এএফপি’র।
এদিকে ইতালির কোস্টগার্ডের সদস্যরা জানান, তারা লিবীয় উপকূলে নিখোঁজ ১ হাজার ৬৫০ অভিবাসীকে উদ্ধারের বিষয়টি সমন্বয় করছে। সহায়তা সংস্থাগুলোও উদ্ধার অভিযানে রয়েছে। ডিঙ্গি নৌকাটি থেকে ২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
যুদ্ধ বিধ্বস্ত লিবিয়া থেকে উন্নত জীবনের আশায় অভিবাসীরা ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ