1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আবারও মেসিকে ছাড়িয়ে আয়ে শীর্ষে রোনালদো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭
  • ৯৮ Time View

শুধু মাঠেই নয়, এর বাইরেও একে অপরকে ছাড়িয়ে যেতে মরিয়া রোনালদো আর মেসি। চলতি মৌসুম শেষে আবারও মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো। ফোর্বস সাময়িকীর হিসেবে টানা দ্বিতীয় বছরে বেতন-বোনাস ও এন্ডোর্সমেন্ট মিলিয়ে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অর্থ আয় করেছেন রিয়াল ও পর্তুগিজ তারকা রোনালদো। ২০১৬ সালে রোনালদোর আয় মোট নয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা গতবারের চেয়ে ৫০ লাখ ডলার বেশি।

গত বছরটি দুর্দান্ত কেটেছে রোনালদোর। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দেশের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপও। এছাড়া ব্যালন ডি’অরও জেতেন এই তারকা।

এদিকে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস। তারপরেই আছেন বার্সেলোনার লিওনেল মেসি। ৩২ বছর বয়সী বাস্কেটবল খেলোয়াড় জেমসের গত বছরের আয় আট কোটি ৬২ লাখ ডলার। আর আর্জেন্টিনা অধিনায়ক মেসির আয় আট কোটি ডলার।

নাম খেলা আয় (ডলার)
ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল ৯ কোটি ৩০ লাখ
লেব্রন জেমস বাস্কেটবল ৮ কোটি ৬২ লাখ
লিওনেল মেসি ফুটবল ৮ কোটি
রজার ফেদেরার টেনিস ৬ কোটি ৪০ লাখ
কেভিন ডুরান্ট বাস্কেটবল ৬ কোটি ৬ লাখ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ