1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

প্রথম রোজা রাখতে কোনো কষ্ট হয়নি : নিপুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০১৭
  • ১৬৪ Time View

মাহে রমজানে সকল মুসলমান চেষ্টা করেন রোজা পালনের। তারকারাও শুটিংসহ নানা কাজ নিয়ে ব্যস্ত থাকলেও চেষ্টা করেন রোজা রাখার। ছোটবেলায় প্রথম রোজা রাখা নিয়ে অনেক তারকার থাকে মধুর স্মৃতি। জাগো নিউজকে তেমনি অভিনেত্রী নিপুণ জানালেন শৈশবে তার প্রথম রোজা পালনের মজার স্মৃতি।

নিপুণ বলেন, প্রথম কবে রোজা রাখি তার দিন তারিখ মনে নেই। তবে ছোটবেলায় বেশ আনন্দ নিয়েই রোজা পালন করতাম। প্রথম রোজা রাখা নিয়ে কোনো কষ্টের স্মৃতি নেই। এটা মনে আছে, প্রথম রোজা রাখতে কোনো কষ্ট হয়নি। বেশ আনন্দ নিয়েই সেহরি খেয়ে রোজা রেখেছিলাম। খেলাধুলা করতে করতে কখন দিন শেষ হয়ে যেত তা টেরই পেতাম না।

তিনি আরও বলেন, বন্ধুদের দেখেছি লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে বলতো রোজা রেখেছি। তবে এমনটি আমি কখনও করিনি। সেহরি খাওয়ার পর রোজা রাখতেই হবে, এ সূত্রেই বিশ্বাসী ছিলাম। এখন নিয়মিত রোজা রাখার চেষ্টা করি। মৃত্যুর আগ পর্যন্ত এ চেষ্টাটাই যেন করতে পারি, এটাই চাওয়া।

প্রায় তিন বছর পর ধূসর কুয়াশা নামের একটি ছবিতে কাজ করছেন নিপুণ। এ ছাড়া রাজধানীতে তার একটি বিউটি পার্লার আছে। সেটার দেখাশোনা করছেন তিনি। নিপুণ অভিনীত সর্বশেষ ছবি দুটি হচ্ছে অজ্ঞাতনামা, স্বর্গ থেকে নরগ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ