1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

লন্ডন হামলার ঘটনায় কোহলিদের হোটেলে তালা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১৪৮ Time View

ম্যানচেস্টারে হামলার রেশ না কাটতেই আবারও সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল লন্ডন। আর এ হামলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেট দলের হোটেলটিতে তালা ঝুলিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

লন্ডনে পৃথক তিনটি সন্ত্রাসী হামলার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে লন্ডনের প্রাণকেন্দ্র লন্ডন ব্রিজের কাছে এসব হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনাস্থল থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে বার্মিংহ্যামের হোটেলে অবস্থান করছেন বিরাট কোহলিরা। আর হোটেলটিতে বাড়তি নিরাপত্তা ছাড়াও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ম্যাচে আজ মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বার্মিংহামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে।

তবে তার আগেই রাজধানী লন্ডনের বুকে এমন জঙ্গী হামলায় হাই প্রোফাইল ম্যাচের নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ প্রশাসন। ইতোমধ্যে দুই দেশের ক্রিকেট বোর্ডকে আশংকার কথা জানিয়েছে ব্রিটিশ গোয়েন্দা দফতর। সেই সঙ্গে এও আশ্বস্ত করেছে যে, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারে ভারত-পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ