1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের স্পিকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ | জাতীয় সংবাদ সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে? চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড সান্তোসে যোগ দিলেন কুতিনহো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু | জাতীয় ডিফেন্ডার বিশ্বনাথকে ‘ফরোয়ার্ড’ হিসেবে ভাবছেন ডুলি কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয় ৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম

দেশের প্রথম ক্ষুদ্র স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’র গ্রাউন্ড স্টেশন উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭
  • ১৮৩ Time View

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চার নম্বর ভবনের ছাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি দেশের প্রথম ক্ষুদ্র স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’র গ্রাউন্ড স্টেশনটি স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হোসেন আবেদ আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড স্টেশনটির উদ্বোধন করেন।

‘ব্র্যাক অন্বেষা’ উৎক্ষেপণ করলে প্রথম কোনো স্যাটেলাইট মাহাকাশে পাঠাবে বাংলাদেশ। আর এই ক্ষুদ্র স্যাটেলাইট কক্ষপথে স্থাপনের মধ্য দিয়ে মহাকাশের সঙ্গে সরাসরি বিভিন্ন যোগাযোগ করা শুরু হবে।

গ্রাউন্ড স্টেশনটি স্থাপনের মধ্য দিয়ে পরিপূর্ণভাবে কাজ করতে দলটি প্রস্তুত রয়েছে বলেও জানান তারা। প্রকল্পটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়টির সহযোগী অধ্যাপক খলিলুর রহমান।

গ্রাউন্ড স্টেশন উদ্বোধনী বক্তব্যে স্যার ফজলে হাসান আবেদ গবেষণায় সরকারি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, দেশে প্রচুর সম্ভাবনা রয়েছে যাকে কাজে লাগাতে হবে।

এক কেজি ওজনের এই স্যাটেলাইটটি আকারে ১০ সেন্টিমিটার। আর এটি মহাকাশে পাঠালে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উঁচুতে স্থাপন করা হবে। আর এটি ৯০ মিনিটে একবার করে পৃথিবী প্রদক্ষিণ করতে সক্ষম। সেই হিসাবে দিনে চার থেকে ছয়বার বাংলাদেশের উপর দিয়ে যাবে।

আগামী মাসে এটি মহাকাশে উৎক্ষেপণের কথা রয়েছে।

স্যাটেলাইটটির মূল কাজ হবে গবেষণায়। দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি পাঠাতে সক্ষম হবে ব্র্যাক অন্বেষা।বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজিতে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ