1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোটি টাকা বাণিজ্যের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ সেমিফাইনালে উঠল বাংলাদেশ বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে আজ বিশ্ব হার্ট দিবস : হৃদরোগ নিবারণ- হৃদয় দিয়ে অ্যাকশন শেরে বাংলানগরে ১৭টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার, রায়ের বাজারে অভিযান চলছে

নরসিংদীর গাবতলীতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০১৭
  • ১৫৩ Time View

নরসিংদী শহরতলীর বাইরে গাবতলী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজ শনিবার বিকাল চারটায় র‌্যাব-১১ এর একটি দল বাড়িটি ঘিরে ফেলে।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেক উদ্দিন জানান, জঙ্গি সন্দেহে ওই বাড়িটি আমরা বিকাল চারটা থেকে ঘিরে রেখেছি। আমরা সন্দেহ করছি, বাড়িটিতে জঙ্গি রয়েছে। ঢাকা থেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অধিনায়ক ঘটনাস্থলে আসছেন। তারা আসার পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভেতরে কারা ও কত জন আছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

এদিকে, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে আমরা ঘণ্টা দুয়েক ধরে শহরের পাশের গাবতলী এলাকায় একটি নির্মাণাধীন ভবন ঘিরে রেখেছি। ভবনটির নিচতলায় সন্দেভাজন জঙ্গিরা রয়েছে বলে আমরা ধারণা করছি। আমাদের একটি দল এ মুহূর্তে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। আমিও নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর পথে রওনা হয়েছি। ঘটনাস্থলে র‌্যাবের আরও ঊধ্র্বতন কর্মকর্তারা আসছেন। তাদের উপস্থিতির পর অভিযানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, অভিযানটি র‌্যাবের। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের পুলিশ সদস্যরাও সেখানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ