1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ

শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা বাধাগ্রস্ত হচ্ছে : রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৪২ Time View

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিশুদের স্বাভাবিক বেড়ে উঠা বাধাগ্রস্ত হচ্ছে। কারণ আজকাল শিশুদের লেখাপড়া নিয়ে জীবনের শুরুতেই চরম প্রতিযোগিতা করতে হয়। এ প্রতিযোগিতায় শিশুদের চেয়ে তাদের অভিভাবকদের আগ্রহই বেশি দেখা যায়। শিশুদের ধারণ ক্ষমতা চিন্তা না করে কে কয়জন টিউটরের কাছে পড়ছে বা কে কতবেশি নম্বর পেল সেটাকেই প্রাধান্য দেয়া হয়।

বৃহস্পতিবার শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান সেলিনা হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মহিলা ও শিশু বিষয়ক সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে রাষ্ট্রপতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।

শিশুদের স্বাভাবিক বিকাশে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে রাষ্টপতি বলেন, ফুলকে যেমন পরিপূর্ণভাবে ফুটতে দিলে তা চারিদিকে সুগন্ধ ছড়ায় তেমনি শিশুদের নিজের মতো করে বড় হওয়ার সুযোগ দিলে তারা সমাজের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। এর জন্য দরকার শিশুদের সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা। শিশুকে শিশুর মতোই থাকতে দিতে হবে। শিশুর ব্যক্তিত্ব ও আগ্রহের প্রতি আস্থা রাখতে হবে। অহেতুক বা ইচ্ছার বিরুদ্ধে শিশুদের ওপর কিছু চাপিয়ে দিলে শিশুদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হতে পারে, তাদের স্বপ্ন ভেঙে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ