1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

হৃদয় আকৃতির হীরা বিশ্ব রেকর্ডে বিক্রি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ১৭৯ Time View

হৃদয় আকৃতির নিখুঁত একখণ্ড হীরা প্রায় এক কোটি ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি বলছে, এই আকারের হীরার মূল্যের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এক নিলামে ওই হীরকখণ্ড বিক্রি হয়েছে।

৯২ ক্যারটের এই হীরকখণ্ড একটি মুক্তার মালার মাঝে বসানো হয়েছে। ক্রিস্টির মুখপাত্র অ্যালেক্সান্দা কিন্ডারম্যান বার্তাসংস্থা এএফপিকে বলেন, হৃদয় আকৃতির হীরার বিক্রি মূল্যের বিশ্ব রেকর্ড হয়েছে নিলামে। হীরকখণ্ডটি বিক্রি হয়েছে এক কোটি ৪৯ লাখ ৯৯ হাজার মার্কিন ডলারে (১৩.৪৫ মিলিয়ন ইউরো)।

১৮ শতকের বিখ্যাত গহনা সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরাসি বোহমার এট ব্যাসেনজে হৃদয় আকৃতির ওই হীরকখণ্ডের নকশা করেছিল। বর্তমানে এই প্রতিষ্ঠানটি এন্টওয়ার্পভিত্তিক হীরা ব্যবসায়ীরা পরিচালনা করে আসছে।

এরআগে, হৃদয় আকৃতির হীরা বিক্রির সর্বোচ্চ রেকর্ড হয়েছিল ২০১১ সালে। ওই সময় ৫৬.১৫ ক্যারটের হীরকখণ্ড বিক্রি হয় ১০.৯ মিলিয়ন ডলারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ