1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

আজও হতাশ করলেন সাব্বির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০১৭
  • ১১৬ Time View

ওয়ানডেতে তিনে ব্যাট করতে নামেন সাব্বির রহমান রুম্মন। টপ-অর্ডার এই ব্যাটসম্যানের কাছে অনেক বেশি প্রত্যাশা টাইগারদের। কিন্তু আজও হতাশ করলেন সাব্বির। আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৪ বল খেলে সাব্বির করতে পেরেছেন মাত্র ১ রান। মিচেল স্যান্টনারের বলে সরাসরি বোল্ড হন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভারে ২ উইকেটে ৮২ রান।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করছে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ। কিউইদের বিপক্ষে দারুণ সূচনা পেয়েছেন টাইগাররা। উদ্বোধনী জুটিতে এসেছে ৭২ রান। এই জুটি ভাঙেন জিমি নিশাম। তামিম ইকবালকে তিনি তালুবন্দী করান কলিন মুনরোর।

সৌম্য সরকারের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তামিম। সাবধানেই পা ফেলেন তিনি। গড়ে তোলেন প্রতিরোধের প্রাচীর। কিন্তু নিশামের ধাক্কায় সেই প্রাচীর ভেঙ্গে গেছে। তামিম থেমেছেন ২৩ রানে। ৪২ বল মোকাবেলা করে তিনটি চারের সাহায্যে ইনিংসটি সাজান বাংলাদেশের এই ওপেনার।

বাংলাদেশ একাদশ :  মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।

নিউজিল্যান্ড একাদশ : টম লাথাম (অধিনায়ক), লুক রনকি, নেইল ব্রুম, জর্জ ওয়ার্কার, রস টেলর, কলিন মুনরো, জিমি নিশাম, সেথ রেনস, মিচেল স্যান্টনার, ইস সোধি ও হামিশ বেনেত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ