1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

৫ মিনিটে চার্জ হবে স্মার্টফোন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ২১৯ Time View

মাত্র পাঁচ মিনিটেই স্মার্টফোনের ব্যাটারি সম্পূর্ণ চার্জড হবে। গ্রাহকের উন্নততর সেবার বিষয়টি সামনে রেখে আগামী বছরেই বাজারে আসতে পারে এ প্রযুক্তি।

প্রথমবারের মতো এই প্রযুক্তি প্রদর্শন করে ইসরায়েলি স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্টোরডট। ২০১৫ সালে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমারস ইলেক্ট্রনিক শোতে প্রথমবার ফ্ল্যাশব্যাটারি নামে এ প্রযুক্তি দেখানো হয়।

স্টোরডটের প্রধান নির্বাহী ডোরন মেয়ারসডর্ফ বিবিসিকে জানিয়েছেন, ২০১৮ সালের শুরুর দিকেই তারা এ ব্যাটারি উৎপাদন শুরুর প্রত্যাশা করছেন।

তিনি জানান, মাত্র পাঁচ মিনিটে তারা একটি স্মার্টফোন চার্জ করবেন। দু’টি এশিয়ান ব্যাটারি প্রস্ততকারক প্রতিষ্ঠানে এর পরীক্ষামূলক উৎপাদন চলছে। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে বড় পরিসরে এর উৎপাদন শুরু হবে।

আগের সপ্তাহেই বার্লিনে একটি প্রযুক্তি প্রদর্শনীতে বৈদ্যুতিক গাড়ির নতুন একটি ব্যাটারি উন্মোচন করেছে স্টোরডট। এ ব্যাটারিও পাঁচ মিনিটে পূর্ণ চার্জ করা যায়। একবার চার্জে গাড়ি ৩০০ মাইল পর্যন্ত চলবে।

এদিকে, মেয়ারসডর্ফের এ দাবি নিয়ে শংকা জানিয়েছেন সিসিএস ইনসাইটের প্রযুক্তি বিশ্লেষক বেন উড। তবে এ প্রযুক্তি যত দ্রুত বাজারে আনার কথা বলা হয়েছে তা সম্ভব হলে এ শিল্পের জন্য তা দারুণ হবে বলেও তিনি জানান।

এরআগে ২০১৬ সালের নভেম্বরে কুইক চার্জ ৪ প্রযুক্তির ঘোষণা দেয় চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তিতে পাঁচ মিনিট চার্জ দিলে ব্যাটারি চলবে পাঁচ ঘণ্টা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ