1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

চ্যাম্পিয়ন্স লিগের আশা টিকিয়ে রাখল আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০১৭
  • ৯৫ Time View

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে লিগের শীর্ষ চারে থাকার কোন বিকল্প নেই আর্সেনালের সামনে। আর স্টোক সিটিকে হারিয়ে সেই আশা টিকিয়ে রাখল আর্সেনাল। স্টোক সিটির মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে আর্সেনাল। শুরুতে গোলের সুযোগও পায় সফরকারীরা। ম্যাচের নবম মিনিটে ওজিলের কর্নার থেকে উড়ে আসা বলে মুসাফির হেড ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের ১৭ মিনিটে বার্লিনের ডান দিক থেকে ক্রসে মনারেলের হেড পোস্টে লাগলে হাতশা বাড়ে আর্সেনালের।

arsenal

অবশেষে বিরতির তিন মিনিট আগে গোল করে সফরকারী সমর্থকদের আনন্দে ভাসান জিরুড। বাঁ-দিক থেকে বার্লিনের ক্রসে বল জালে জড়ান ফরাসি এই তারকা। বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন ওজিল। সানচেজের দারুণ রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মানির এই মিডফিল্ডার।

ম্যাচের ৬৭ মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন বদলি নামা ইংলিশ ফরোয়ার্ড ক্রাউচ। তবে ম্যাচের ৭৬ মিনিটে  সানচেজ আর ৮০ মিনিটে অ্যারন র্যারমজির পাসে জিরুদ নিজের দ্বিতীয় গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ের পর আর্সেনালের পয়েন্ট ৩৬ ম্যাচে ৬৯। ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ