1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

হাওরে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৮৫ Time View

হাওর অঞ্চলে অকাল বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে দ্রুত সরকারি-বেসরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ইটনা উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী এ বছর হাওরের ৭ জেলায় মোট সাড়ে ৯ লাখ হেক্টর জমিতে প্রকৃতির উপর নির্ভরশীল একমাত্র ফসল ইরি-বোর ধান চাষ করা হয়, উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩০ লাখ মেট্রিক টন চাল; বর্তমানে বাজার দরে যার মূল্য ১৩ হাজার কোটি টাকা।

সমিতির পক্ষ থেকে বেশ কিছু দাবিও তুলে ধরা হয় মানববন্ধন থেকে। দাবিগুলোর মধ্যে আছে-

প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ সরবরাহ করতে হবে। সরকারি-বেসরকারি কৃষি ঋণ মওকুফ করতে হবে। ত্রাণ ও সাহায্য সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে।

আয়োজক সমিতির সভাপতি শফিকুল ইসলাম মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হুমায়ন কবির চৌধুরী, উপদেষ্টা মোখলেছ-উর-রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ