1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

পাকিস্তানকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০১৭
  • ৯৫ Time View

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ না জেতা পাকিস্তান, মিসবাহ-উল-হক ও ইউনিস খানকে সিরিজ জয়ের স্বদ দিয়েই বিদায় জানাতে চেয়েছিল। তবে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে যায় সফরকারীরা। তাই শেষ ম্যাচ রূপ নেয় সিরিজ নির্ধারণই ম্যাচে। আর এ ম্যাচের তৃতীয় দিন শেষে পাকিস্তানকে ভালোই জবাব দিচ্ছে স্বাগতিকরা। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫ উইকেটে ২১৮ রান।

শুক্রবার বিনা উইকেটে ১৪ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ধীর গতিতে ব্যাট করতে থাকে। স্কোর বোর্ডে ৪৩ রান করতে ২৭ ওভার ব্যাটিং করেন ক্রেইগ ব্র্যাথওয়েইট ও কাইরন পাওয়েল। ৮২ বলে ব্যক্তিগত ৩১ রান করা পাওয়েল ইয়াসির শাহর বলে আজহার আলিকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকা শিমরন হেটমায়ার খুব সময় উইকেটে থাকতে পারেননি। ১৮ বলে ১৭ রান নিয়ে ফিরে যান সাজঘরে। ১২৩ বলে ২৯ রান করা ব্র্যাথওয়েইটের আউটে কিছুটা চাপে পরে স্বাগতিকরা।

pakistan

তবে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন হোপ ও চেইজ। দলীয় ৫৫ রান যোগ করতে এ জুটি ২৮ ওভার খেলেন। চা-বিরতির আগে শেষ বলে অনিয়মিত লেগ স্পিনার আজহারের বলে মিসবাহকে সহজ ক্যাচ দিয়ে ফিরেন শাই হোপ। তরুণ এই মিডল অর্ডার ব্যাটসম্যান ২৯ রান করতে খেলেন ১১৬ বল।

পাকিস্তানের বাধা হয়ে টিকে থাকা রোস্টন চেইস, মোহাম্মদ আমিরের বলে পুল করতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। ১২৯ বলে ৫টি চারে ৬০ রানে অপরাজিত এই অলরাউন্ডার। এরপর ভিশাল সিং (৮) দ্রুত ফিরলেও দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন ডাওরিচ-হোল্ডার। ১৫৮ রানে পিছিয়ে থেকে শেন ডাওরিচ ২০ ও জেসন হোল্ডার ১১ রান নিয়ে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ