1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

বাজারে হুয়াওয়ের নতুন স্মার্টফোন জিআর৩ ২০১৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ২১১ Time View

দেশের বাজারে জিআর সিরিজের নতুন সংস্করণ জিআর৩ ২০১৭ নিয়ে এসেছে হুয়াওয়ে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে জানায়, তরুণ চাকরিজীবী এবং শিক্ষার্থীদের কেন্দ্র করে সাশ্রয়ী মূল্যের এই ফোনটি তৈরি করা হয়েছে।

ইতোমধ্যে স্মার্টফোনটি স্থানীয় বাজারে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। মাল্টিটাস্কিং সুবিধাসম্পন্ন স্মার্টফোনটি অধিক ক্ষমতাসম্পন্ন এবং মনোমুগদ্ধকর ছবি তোলায় পারদর্শী।

জিআর৩ ২০১৭ সংস্করণটি শৈল্পিক নকশায় সজ্জিত যেখানে ৩ জিবি র‌্যাম, ১৬ জিবি রম এবং এর মেমোরি সর্বোচ্চ ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা রয়েছে। ফোনটির ফুল এইচডি ডিসপ্লে ৫.২ ইঞ্চি যা ১৯২০*১০৮০ রেজ্যুলেশন সমর্থন করে।

উন্নত ছবি এবং সেলফি তোলার জন্য এই ফোনটির পেছনে ১২ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হয়েছ। ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ডয়েড ৭.১ (নুগাট)।

এই ফোনের অন্যতম বৈশিষ্ট্য হলো চতুর্থ প্রজন্মের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা উচ্চপর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করে। কিরিন ৬৫৫ অক্টা-কোর ২.১ ও ১.৭ গিগাহার্টজ প্রসেসর এই ফোনটির উচ্চমাত্রার কার্যকারিতা নিশ্চিত করেছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস সেলস ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেছেন, ‘তরুণ প্রজন্ম চলার পথে এমন একটি স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে যা দিয়ে উন্নতমানের ছবি ও সেলফি তোলা যায় এবং যার মিউজিক সিস্টেম অসাধারণ। হুয়াওয়ে সবসময় চেষ্টা করে বাংলাদেশের মানুষের বাজেটের মধ্যে চাহিদার বিষয়টি মাথায় রেখে উন্নত প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসার।’

ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯০০ টাকা। হুয়াওয়ে জিআর ৩ ২০১৭ সংস্করণ কিনলে ক্রেতারা পাবেন একটি স্পোর্টস ফ্লাস্ক, একটি স্মার্টফোন রিং এবং তিন মাসের জন্য ৩০০ মিনিট টকটাইমসহ রবির ১৫ জিবি ইন্টারনেট সুবিধা।

বর্তমানে নতুন এই হ্যান্ডসেটটি যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধারা সিটি শপিং মলের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স স্টোরসহ দেশের ৬৪টি জেলার হুয়াওয়ের ব্র্যান্ড শপগুলোতে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ