1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

নতুন কমিটিকে শুভেচ্ছা জানালেন প্রযোজক আরশাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১৬১ Time View

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত শুক্রবার (৫ মে)। নির্বাচনে নতুন মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মিশা সওদাগর ও জায়েদ খান।

নতুন কমিটি শপথ গ্রহণ করবে আগামী শুক্রবার। এর আগে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা সংগঠন ও ব্যক্তিরা নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় শিল্পী সমিতির কার্যালয়ে মিশা-জায়েদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রযোজক আরশাদ আদনান।

ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার এ সময় চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নের মাধ্যমে চলচ্চিত্রের সার্বিক অগ্রগতিতে শিল্পী সমিতি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। বিজয়ীরাও আরশাদ আদনানকে ধন্যবাদ জানিয়ে তার সহযোগিতা কামনা করেন।

আরশাদ আদনান বলেন, ‘চলচ্চিত্রের দুঃসময় যাচ্ছে। শিল্পী সমিতি সবাইকে নিয়ে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতায় চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা। যে আস্থা ও ভালোবাসায় শিল্পীরা তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন তার প্রতিদান রক্ষা করা হবে বলে বিশ্বাস করি আমি। যে যার জায়গা থেকে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা চালাতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ