1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

শীর্ষ চারের আশা টিকিয়ে রাখল আর্সেনাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ৯২ Time View

চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে লিগের শীর্ষ চারে থাকার কোন বিকল্প নেই আর্সেনালের সামনে। আর সাউথ্যাম্পটনকে হারিয়ে সেই আশা টিকিয়ে রাখল আর্সেনাল। সাউথ্যাম্পটনের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি সফরকারী আর্সেনালের। শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি দলটি। উল্টো স্বাগতিকদের আক্রমণে ব্যস্ত সময় পার করে আর্সেনাল গোলরক্ষক চেক।

বিরতি থেকে ফিরে নিজেদের খুঁজে পায় আর্সেনাল। ম্যাচের ৬৫ মিনিটে প্রথম গোলের দেখাও পায় দলটি। ওজিলের পাস থেকে বল পেয়ে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের নিচু শটে দলকে এগিয়ে দেন চিলির ফরোয়ার্ড সানচেজ। ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরুদ। অ্যারন রামজির বাড়ানো বলে কাছ থেকে হেডে জালে পাঠান তিন মিনিট আগেই ড্যানি ওয়েলবেকের বদলি নামা ফরাসি এই স্ট্রাইকার।

বাকি সময় আর গোল না হলে জয়ের আনন্দ নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আর্সেনাল। ১ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে ইউনাইটেড।

আর শিরোপার স্বপ্ন দেখা চেলসির পয়েন্ট ৮৪। ৭ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম হটস্পার। তৃতীয় স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৬ ম্যাচে ৭০। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৯।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ