1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে আরব ইসলামিক আমেরিকান ঐতিহাসিক সম্মেলনে যোগদানে সৌদি বাদশাহর আমন্ত্রণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭
  • ১১৯ Time View

সৌদি বাদশাহ এবং দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরব ইসলামিক আমেরিকান ঐতিহাসিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।
আগামী ২১ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সফররত সৌদি সংস্কৃতি এবং তথ্য মন্ত্রী ড. আওয়াদ বিন-সালেহ-আল আওয়াদ গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানগণ এই সম্মেলনে যোগ দেবেন।
প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী এই সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বৈঠকে সৌদি মন্ত্রী আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনে যোগ দিবেন।
বৈঠকে জঙ্গিবাদের বিষয়টি এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশ যে এর মোকাবেলা করছে তা নয়, এটি এখন বৈশ্বিক সমস্যা।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধেতাঁর সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে বলেন, তাঁর সরকার দেশে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে এই ক্ষত দূর করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা বলেন, ‘এ ক্ষেত্রে আমরা জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি এবং তারা আমাদের প্রতিটি কাজেই সহযোগিতা করছেন।’
তিনি বলেন, এই সন্ত্রাসও জঙ্গিবাদকে চিরতরে নির্মূল করতে যে কোন মূল্যে এর অর্থ এবং অস্ত্রের সরবরাহ বন্ধ করতে হবে ।
গুটিকয়েক লোকের খারাপ কাজের জন্য সমগ্র বিশ্বে ইসলামের বদনাম হচ্ছে।
সৌদি মন্ত্রী বলেন, সন্ত্রাসের কারণে গত কয়েক বছরে ইরাকে ৯ লাখ এবং সিরিয়ায় ৬ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এ সময় বাস্তুুচ্যুত হয়েছে এই অঞ্চলের প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং ঢাকায় সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতায়ইরি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ