1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি নেতানিয়াহু ভালোভাবেই জানেন ‘আসল বস কে’: ট্রাম্প পেনাল্টিটা না হলে খেলার ফলাফল অন্যরকম হতো : প্যারাগুয়ে গোলরক্ষক ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার সেন্ট পিটার্সবার্গের প্রধান তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি: এমবাপ্পে আমির খানের বিয়ে আজ, নজর কাড়বে বর-কনের চার সন্তানের উপস্থিতি ড্রিবলিংয়ে রোনালদোকে টপকে গেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা! ‘ইউএন-কপস’ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস: ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

সন্ধ্যায় ইংল্যান্ড যাচ্ছেন মাশরাফি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৯১ Time View

অসুস্থ স্ত্রীকে দেখতে কন্ডিশনিং ক্যাম্প থেকে বিশেষ ছুটিতে দেশে ফেরা মাশরাফি আজ (শনিবার) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ব্যক্তিগত উদ্যোগে সন্ধ্যা সোয়া সাতটায় ইংল্যান্ডে রওনা দেবেন নড়াইল এক্সপ্রেস।

এর আগে শনিবার সকালে হঠাৎই অসুস্থ বোধ করেন মাশরাফির স্ত্রী সুমনা। দ্রুত তাকে ভর্তি করা হয় মোহাম্মদপুরের একটা ক্লিনিকে। খবর শুনেই সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েক দিনের ছুটি নিয়ে দেশের উদ্দেশে রওনা দেন মাশরাফি। পড়ে জানা যায় মাশরাফির স্ত্রী সুমনা হক শুধু একা নন, অসুস্থ তার ছেলে সাহিল মর্তুজাও। গত ৪ মে আবারও লন্ডনের বিমান ধরার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ যাচ্ছেন মাশরাফি।

এদিকে সাসেক্সে কন্ডিশনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিতে গতকাল মধ্যরাতে ঢাকা ছেড়েছেন সাকিব এবং মোস্তাফিজ। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন টাইগার দুই তারকা।

উল্লেখ্য, আগামী ১২ মে থেকে আয়ারল্যান্ডে শুরু হবে তিনজাতি ক্রিকেট সিরিজ। এরপর ১ জুন থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ