1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

ধর্মসচিবের নেতৃত্বে সৌদি যাচ্ছেন তিন সদস্যের প্রতিনিধিদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ মে, ২০১৭
  • ৫২ Time View

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিলের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আগামীকাল (বুধবার) ১১ দিনের সফরে সৌদি আরব যাচ্ছেন।

প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস (উপপরিচালক) ওয়ালীউর রহমান।

মদিনা মনোয়ারাতে দুই দেশের প্রতিনিধিদলের এক সভায় যোগদানের জন্য বুধবার ঢাকা ত্যাগ করবেন তারা।

সফর প্রসঙ্গে জানতে চাইলে ধর্ম সচিব মো.আবদুল জলিল জানান, ২০১৫ সালের ১৯ নভেম্বর সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

দুই দেশের ইসলামী চিন্তাবিদবিদদের মধ্যে মতবিনিময়, ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ড প্রতিরোধ, কেরাত প্রতিযোগিতা, কোরআন প্রচার ও প্রসারে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে ওই সমঝোতা স্মারক সই করা হয়। সেই সমঝোতা স্মারকে চলতি বছর বাংলাদেশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ ছিল।

তিনি আরও জানান, ১১ দিনের সফরকালে দুই দেশের গৃহীত কার্যক্রমগুলো নিয়ে আলোচনা হবে। তাছাড়া সৌদি সরকারের পক্ষ থেকে তাদের তিনজনকে ওমরাহ হজ করানোর কথা রয়েছে।

গত বছর সৌদি সরকার বাংলাদেশকে পাঁচ হাজার পিস পবিত্র কোরআন শরীফ উপহার দিয়েছিল বলেও জানান ধর্ম সচিব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ