1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

‘সুপার’ বুমরাহ প্রশংসা কুড়ালেন রায়নারও

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ১৪৯ Time View

নির্ধারিত ২০ ওভারের খেলায় দু’দল সমানে সমান। অর্থাৎ টস জিতে প্রথমে ব্যাট করে গুজরাট লায়ন্স সংগ্রহ করে ১৫৩ রান। তাড়া করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসও থামে ওই ১৫৩ রানে। ম্যাচটি টাই হলো; তাই গড়াল সুপার ওভারে। এখানেই পার্থক্য দু’দলের। সুপার ওভারে দুই দলের পার্থক্য গড়ে দিয়েছেন জসপ্রীত বুমরাহ।

মুম্বাইয়ে রয়েছেন লাসিথ মালিঙ্গা। তাই দলীয় অধিনায়ক রোহিত শর্মা হয়তো দ্বিধায় পড়েছিলেন। মালিঙ্গা নাকি বুমরাহর হাতে তুলে দেবেন বল? কারণ প্রতিপক্ষের যে দুই ব্যাটসম্যান সুপার ওভারে ব্যাট করবেন, তারা তো টি-টোয়েন্টির ‘রাজা’দেরই দুজন। অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম।

দ্বিধা দূর করে বুমবাহর হাতেই বল তুলে দিলেন রোহিত। প্রথমে ব্যাট করে মুম্বাই তোলে ২ উইকেটের ১১ রান। জিততে হলে গুজরাটকে করতে হতো ১২ রান। সুপার ওভার বলে কথা। মানসিক চাপ তো ছিলই। সেই চাপেই হয়তো নুয়ে পড়েছেন গুজরাটের অ্যারন ফিঞ্চ ও ব্রেন্ডন ম্যাককালাম। বুমরাহর স্লোয়ার আর ইয়র্কারে হয়েছেন পরাস্ত। সর্বসাকুল্যে তুলেছেন ৬ রান। তাই ৫ রানের রোমাঞ্চকর জয় পেল মুম্বাই।

সুপার ওভারে নায়ক বনে যান বুমরাহ। তার প্রশংসা না করলে কি আর চলে? হ্যাঁ, ‘সুপার’ বুমরাহর প্রশংসা কুড়ালেন প্রতিপক্ষ গুজরাট অধিনায়ক সুরেশ রায়নারও। বলেন, ‘দারুণ উত্তেজনাপূর্ণ একটি ম্যাচই হলো। বুমরাহ ভালো বোলিং করেছে। রিজার্ভ সুইং দিয়েছে। সঠিক জায়গায় বল ফেলেছে। সবাই এমনটা করতে পারে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ