1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী স্পেন সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার দেশে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: সংসদে কৃষিমন্ত্রী সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে বসছে ওয়াশিংটন-তেহরানের প্রতিনিধিরা লোহিত সাগরে দুই যুদ্ধজাহাজ পাঠাচ্ছে জার্মানি ‘রকস্টার’কে টপকে মাল্টিপ্লেক্সে রাজত্ব করছে ‘রইদ’ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ সিটি গ্রুপকে সচল রাখতে ২৬,৬০০ কোটি টাকার ঋণ পুনর্গঠনে ৩৬ ব্যাংক

জমকালো পরিবেশনা নিয়ে হাজির হবেন তারকারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ১৫৭ Time View

বেসরকারি টেলিভিশন জিটিভিতে প্রচার হতে যাচ্ছে জমকালো অনুষ্ঠান ‘স্ক্যান সিমেন্ট আপনজন ২০১৬-১৭’। এই অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা যোগ করতে থাকছে শোবিজের তারকাদের নাচের পরিবেশনা।

জনপ্রিয় কোরিওগ্রাফার তানজিল আলমের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানে নাচবেন চিত্রনায়ক আরিফিন শুভ, লাক্স তারকা মিম, মাহিয়া মাহি, তানজিন তিশা। তারা জুটি বেঁধে নিজেদের অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে নাচবেন।

এছাড়া কণ্ঠশিল্পী মিলা ও কুমার বিশ্বজিতের কণ্ঠে মনোমুগ্ধকর পরিবেশনাও দেখা যাবে। আর এই অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনা করছেন আবদুন নূর তুষার এবং মারিয়া নূর।

তানজিল বলেন, ‘গেল ৫ মার্চ বগুড়ায় শোবিজের এসব তারকা স্ক্যান সিমেন্টের রিটেইলারদের নিয়ে এক আয়োজনে পারফর্ম করেছিলেন। এবার সেটা টিভিতে প্রচার হতে যাচ্ছে। দারুণ একটি আয়োজন এটি। আশা করছি সবাই অনুষ্ঠানটি দেখবেন।’

জানা গেছে, ঈগলস ডান্স কোম্পানির নৃত্য পরিবেশনায় এই অনুষ্ঠানটি আজ মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে জিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ