1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শেরপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৯৭ Time View

শেরপুরের নকলায় বজ্রপাতে অরফুলি বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে তার স্বামী আবুল হোসেন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. খন্দকার রাহাত মাহফুজ নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গৃহবধূ অরফুলি বেগম নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন আর তার স্বামী বসতঘরের বারান্দায় দাঁড়িয়েছিলেন। এ সময় রান্নাঘরের সামনে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম খান সিদ্দিকী জানান, পরিবারের লোকজন বজ্রপাতে আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অরফুলি বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ