1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

মন্ত্রিসভায় সিদ্ধান্তের সংখ্যা বাড়লেও বাস্তবায়ন কম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৭৮ Time View

গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তের সংখ্যা বাড়লেও বাস্তবায়নের হার কমেছে। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শফিউল আলম বলেন, ‘গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১০টি মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সিদ্ধান্ত নেয়া হয় ১০১টি। সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় ৪৭টি। ৫৪টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৪৬ দশমিক ৫৩ শতাংশ।

অপরদিকে, গত বছরের একই সময়ে ১৩টি মন্ত্রিসভা বৈঠক হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওই সময়ে সিদ্ধান্ত হয় ৭৯টি। এর মধ্যে ৪৯টি বাস্তবায়িত হয়। সিদ্ধান্ত বাস্তবায়নাধীন ছিল ৩০টি। বাস্তবায়নের হার ছিল ৬২ দশমিক ০৩ শতাংশ।’

শফিউল আলম জানান, গত তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ) মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল পাঁচটি, আটটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ১০টি।

২০১৬ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল অনুমোদিত হয়েছে তিনটি। চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে পাঁচটি। এ সময়ে সংসদে নয়টি আইন পাস হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দৃশ্যত পিছিয়ে। এ বছরের সিদ্ধান্তের মধ্যে বেশির ভাগই ছিল অবগতির জন্য কতগুলো সামারি। খুব ক্যাজুয়াল সিদ্ধান্ত, সাবসটেনটিভ নয়। এজন্য পার্সেন্টেজ কমে গেছে। গত বছর এ ধরনের সিদ্ধান্ত কম ছিল। এজন্য পরিসংখ্যানগত এ পার্থক্য হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ