1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শ্রীলঙ্কা দলে ম্যাথিউস-মালিঙ্গা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৭৫ Time View

শ্রীলঙ্কা সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। তিন ম্যাচের ওই সিরিজটা ১-১ সমতায় শেষ হয়। টাইগারদের বিপক্ষে লঙ্কান দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ছিলেন না তারকা পেসার লাসিথ মালিঙ্গাও।

ফর্মহীনতা নয়, মূলত ইনজুরির কারণেই লঙ্কানদের হয়ে খেলতে পারেননি ম্যাথিউস-মালিঙ্গা। দুজনই এখন আইপিএলে খেলছেন। ম্যাথিউস দিল্লি ডেয়ারডেভিলসের একাদশে জায়গাও পাচ্ছেন প্রায় নিয়মিত। সে তুলনায় মালিঙ্গা মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশে সুযোগ পাচ্ছেন না!

তারপরও বড় মঞ্চের বড় তারকা মালিঙ্গা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শ্রীলঙ্কা দলে ফিরেছেন তিনি। লঙ্কানরা এবার পাচ্ছে তাদের নিয়মিত অধিনায়ক ম্যাথিউসকে। ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন ম্যাথিউস।

শ্রীলঙ্কা দল : অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, চামারা কাপুগেদারা, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, লক্ষ্মণ সান্দাকান ও সেকুগে প্রসন্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ