1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

আর্সেনালকেই পেল চেলসি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬৯ Time View

এফএ কাপের প্রথম সেমিফাইনালে শনিবার রাতে টটেনহাম হটস্পারের মুখোমুখি হয়েছিল চেলসি। ওই ম্যাচে ৪-২ গোলে জয় পায় চেলসি। আর তাতে ফাইনালের টিকিট পেয়ে যায় ব্লুজরা। শিরোপা থেকে আর এক ধাপ দূরে তারা।

এরপর ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল অ্যান্টোনিও কন্তের দল। শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালকেই পেল চেলসি। রোববার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে আর্সেনাল।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ছড়িয়েছিল রোমাঞ্চ। প্রথমার্ধে তো কোনো গোলই হয়নি। দু’দলের আক্রমণ- পাল্টা আক্রমণ গেছে ভেস্তে। গোলের দেখা মিলল দ্বিতীয়ার্ধে। গোলের সূচনটা করেছিল অবশ্য পরাজিত দল ম্যানসিটিই।

ম্যাচের ৬২ মিনিটে আর্সেনালের জাল কাঁপিয়ে সিটিকে লিড এনে দেন সার্জিও আগুয়েরো। গার্দিওলার দল আর সুবিধা করতে পারেননি। শেষ দিকে দুটি গোল হজম করেছে। ৭১ মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান নাচো মনরিয়াল। আর গানারদের জয়সূচক গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ