1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে : নাসিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ৬১ Time View

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের ব্যাপারে আমরা কোন আবদার শুনবো না। জনগণের প্রতি যদি অস্থা না থাকে তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি আস্থা না রাখে তাহলে সে দোষতো আমাদের নয়। নির্বাচনে কে আসল, কে আসল না, এটা কোন ব্যাপার না। সংবিধান অনুযায়ি যথাসময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শ্লোগানের রাজনীতি বন্ধ করে জনগণের সেবা করার জন্য ডাক্তারদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘দায়িত্ব পালন না করে শুধু রাজনীতি করবেন, জয়বাংলা স্লোগান দিবেন- তা হবে না। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। শুধু শ্লোগান দিলে চলবে না।’
মোহাম্মদ নাসিম রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হোমিপ্যাথিক শিক্ষক ও চিকিৎসকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হোমিপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে সভায় ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বক্তব্য রাখেন।
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ গ্রহণ না করে জ্বালাও পোড়াও করে মানুষ হত্যা করে তারাই এখন গণতন্ত্রের কথা বলে। আর যাই হোক, মানুষ হত্যাকারিদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্র ছাড়া কোন দেশ চলতে পারে না। এখন গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
ভুয়া ক্লিনিক ও ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চটকদার বিজ্ঞাপন নিয়ে যারা ভেজাল ঔষধ বিক্রি করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ