1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাচার করা অর্থ ফেরাতে হংকংয়ের সঙ্গে চুক্তির খসড়ায় সায় রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কম্পিউটার-সেলাই মেশিন বিতরণ যুক্তরাষ্ট্রে কেমন আছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রাত্রি হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

সৌম্য-সাব্বিরকে ছাপিয়ে আল-আমিনের সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ১২৭ Time View

ভিক্টোরিয়ার হয়ে গত মৌসুমেই ব্যাট হাতে সাড়া জাগিয়েছিলেন। মোসাদ্দেক সৈকত, আব্দুল মজিদের সঙ্গে প্রথমে আলোচনায় থাকলেও হটাৎ করেই ঘটে ছন্দপতন। তবে এবার প্রাইম ব্যাংকের হয়ে আবারো জ্বলে উঠেছে তার ব্যাট। সৌম্য-সাব্বিররা দলে থাকলেও খেলাঘরের বিপক্ষের ম্যাচে সব আলো নিজের করে নিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

মঙ্গলবার বিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রাইম ব্যাংকের। শুরুতেই বিদায় নেন অধিনায়ক মেহেদী মারুফ। এরপর দলীয় ৯৭ রানে সৌম্য (৩৯) ও সাব্বিরের (৩৬) বিদায়ের পর দলের হাল ধরেন আল-আমিন। জাকির হোসেনকে নিয়ে গড়েন ৯৯ রানের জুটি।

দুর্দান্ত ব্যাট করে প্রথম ৬১ বলে অর্ধশতের দেখা পাওয়া আল-আমিন সেঞ্চুরি পূরণ করেন ৮৯ বলে। অর্থাৎ বাকি ৫০ রান করতে খেলেছেন ২৮ বল। ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা আল-আমিনের দ্বিতীয় সেঞ্চুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ