1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

অ্যাকশন লেডি ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ এপ্রিল, ২০১২
  • ১৯০ Time View

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনার ভক্তরা এবার তাকে অ্যাকশন চরিত্রে দেখতে পাবেন। ইয়াশ রাজের নতুন ছবি ‘ধুম থ্রি’তে ক্যাটরিনা অ্যাকশন দৃশ্যে অভিনয় করছেন।

সম্প্রতি ইয়াশ চোপড়ার নাম ঠিক না করা ছবির শুটিং শেষ করেছেন ক্যাটরিনা। শুটিং শেষ করে লন্ডন থেকে এ মাসেই মুম্বাই ফিরেছেন। ফিরেই আর দেরি নয়। প্রস্তুতি নিচ্ছেন ’ধুম থ্রি’ ছবিতে নিজেকে তৈরির জন্যে। আমির খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করছেন তিনি। আমির খান এ ছবিতে একজন চোরের ভূমিকায় অভিনয় করবেন। আর অন্যদিকে তার গালফ্রেন্ড ক্যাটরিনা থাকবেন ব্যালে ড্যান্সার। এর পাশাপাশি কয়েকটি অ্যাকশন দৃশ্যেও অংশ নিতে হবে তাকে।

ক্যারিয়ারে এই প্রথমবার অ্যাকশন লেডির ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা। প্রস্তুতি হিসেবে প্রতিদিন চার ঘন্টা করে রিহার্সেল করছেন। ইয়াশরাজের স্টুডিওতে তার অনুশীলনের জন্যে স্পেশাল স্টুডিও রাখা হয়েছে।

আমির খানের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করছেন ক্যাটরিনা। আর সে কথা চিন্তা করে ক্যাটরিনা এখনি অনেকটা ঘাবড়ে যাচ্ছেন। তবে ছবির চরিত্রটিকে বেশ উপভোগ করছেন তিনি। এ চরিত্রটি তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টের কাজ করবে বলে তিনি আশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ