1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

অতিরিক্ত ভাড়া না দেয়ায় ৭১ টিভির প্রযোজকের উপর হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১১৭ Time View

রাজধানীর মিরপুর এলাকায় সিটিং সার্ভিস নিয়মে অতিরিক্ত ভাড়া না দেয়ায় পরিবহন শ্রমিকদের হামলার শিকার হয়েছেন ৭১ টেলিভিশনের প্রযোজক আতিক রহমান। এলাকাবাসী ও বাসের যাত্রীদের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সোমবার দুপুরে ‘জাবালে নূর’ পরিবহনে চড়ে সিটিং সার্ভিস নিয়মে আগের মতো ভাড়া না দিয়ে লোকাল নিয়মে ভাড়া দিতে চাইলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর করে বাসটির শ্রমিকরা। এতে তার নাক ফেটে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ৭১ টেলিভিশনের রিপোর্টার জেমসন মাহবুব। তিনি বলেন, খবর পেয়ে আমরা মিরপুর থানায় যাচ্ছি। এ বিষয়ে আমরা আইনি সহযোগিতা নেব।

হামলার শিকার ৭১ টেলিভিশনের প্রযোজক আতিক রহমান জাগো নিউজকে মুঠোফোনে জানান, গুলশান-২ এলাকা থেকে তিনি জাবালে নূর নামে ওই পরিবহনটিতে উঠেন। তার গন্তব্য মিরপুর। বাসের হেলপার ভাড়া চাইলে তিনি নতুন নিয়মে ভাড়া দেন। কিন্তু বাসটির হেলপার সিটিং সার্ভিসের ভাড়া চাইলে তিনি ভাড়ার চার্ট দেখতে চান।

আতিক রহমান বলেন, ‘আমি বিআরটিএ’র ভাড়ার চার্ট দেখতে চাওয়ায় আমার উপর চটে যায় হেলপার। বলে চার্ট দেখে কি করবেন? চার্ট ধুয়ে কি পানি খাবেন? প্রতুত্তরে আমি বলি, ‘বেআদবি করবেন না, চার্ট অনুযায়ী ভাড়া দেব। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমাকে কিল ঘুষি মারা শুরু করে। এতে আমি বাসের ভেতরে পড়ে যাই, আমার নাক ফেটে রক্ত পড়া শুরু হয়। পরে বাসের অন্য যাত্রীরা আমাকে মিরপুর-২ এলাকার ‘নিউ আল রশিদ জেনারেল হাসপাতালে’ ভর্তি করেন। আতিক জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আমি মিরপুর থানায় এসেছি। জাবালে নূর পরিবহনটির বিরুদ্ধে মামলা করব।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, তিনি হামলার শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। মামলা করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ পদেক্ষপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ