1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

প্রথমবার একসঙ্গে নোবেল-মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ১৬৩ Time View

মডেল হিসেবে নোবেলের জনপ্রিয়তা আকাশচুম্বী। তবে মাঝেমধ্যে তিনি বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে নাটকে অভিনয় করে থাকেন। অন্যদিকে, নাট্য অভিনেতা হিসেবে মোশাররফ করিমের জুড়ি নেই!

নতুন খবর হচ্ছে, নোবেল-মোশাররফ করিম এই প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন একটি নাটকে। জনপ্রিয় এই দুই তারকা অভিনীত নাটকটির নাম ‘যখন সময় থমকে দাঁড়ায়’।

নাটকটি পরিচালনা করছেন রায়হান খান। গেল শুক্রবার নাটকটির শুটিং শুরু হয়। নির্মাতা রায়হান খান বললেন, ‘আরও একদিন শুটিং করতে হবে। তারপর শেষ হবে যখন সময় থমকে দাঁড়ায় নাটকের শুটিং।’

তিনি বলেন, ‘নোবেল-মোশাররফ করিম ছাড়াও নাটকে অভিনয় করছেন পূর্ণিমা, প্রভা ও নোভা। মোটকথা যারা অভিনয় করছেন সবাই জনপ্রিয় তারকা। তাই সকলের শিডিউল একসঙ্গে টাইমিং হতে একটু হিমশিম খেতে হচ্ছে। তবে আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে শুটিং শেষ করবো।’

‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকটি আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ